ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 06:36 AM, 21 January 2026.
Digital Solutions Ltd

বিপিএল ক্রিকেটের ঢাকা পর্ব শুরু হচ্ছে আজ

Publish : 06:36 AM, 21 January 2026.
বিপিএল ক্রিকেটের ঢাকা পর্ব শুরু হচ্ছে আজ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ঢাকা পর্ব শুরু হচ্ছে আজ। দুই ম্যাচের দিনে দুপুর ও সন্ধ্যায় মাঠে নামবে চার দল। দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ সিলেট টাইটান্স।

সিলেট পর্ব চট্টগ্রাম রয়্যালসের জন্য ছিল বেশ সফল। এখন পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৫টিতেই জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বন্দরনগরীর দলটি। ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী চট্টগ্রামের সামনে এবার নোয়াখালী এক্সপ্রেস, যাদের মাঠের পারফরম্যান্স নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে তীব্র সমালোচনা চলছে।

লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার–১ এ জায়গা করে নেওয়াই চট্টগ্রামের মূল লক্ষ্য। তবে ঢাকা পর্বের শুরুতেই দলটিকে মোকাবিলা করতে হচ্ছে দলগত পরিবর্তনের বাস্তবতা। চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন রসিংটন। তার পরিবর্তে পাকিস্তানের উদীয়মান ব্যাটার মোহাম্মদ হারিসকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। হারিসের আগ্রাসী ব্যাটিং চট্টগ্রামের টপ অর্ডারে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা টিম ম্যানেজমেন্টের।

অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসের জন্য আজকের ম্যাচটি বাঁচা–মরার লড়াই বলা চলে। এখন পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ২টি জয় পাওয়া দলটি পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে। কাগজে-কলমে এখনও প্লে-অফের সম্ভাবনা টিকে থাকলেও, সে জন্য বাকি ম্যাচগুলোতে বড় ব্যবধানে জয় পাওয়ার বিকল্প নেই নোয়াখালীর সামনে।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। দুর্দান্ত ফর্মে থাকা রাজশাহী দলটির নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত। আসরের শুরুতেই সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএল অভিযান শুরু করেছিল রাজশাহী। এবারও একই রকম পারফরম্যান্সের প্রত্যাশা পদ্মা পাড়ের দলটির।

সবশেষ ম্যাচে তানজিদ তামিমের ব্যাটে রানের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তিতে আছে রাজশাহী শিবির। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ঢাকা পর্বেও তাদের দাপট অব্যাহত থাকবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

অন্যদিকে হান্নান সরকারের নেতৃত্বাধীন সিলেট টাইটান্সও রয়েছে ভালো ছন্দে। যদিও রাজশাহীর মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পেতে হলে সিলেটকে দিতে হবে নিজেদের সেরা পারফরম্যান্স। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই নিখুঁত খেলাই হতে পারে সিলেটের মূল চাবিকাঠি।

এদিকে সিলেট পর্ব শেষ হওয়ার আগেই প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। দলগুলো হলো—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। পয়েন্ট তালিকার শীর্ষ চারের মধ্যে থাকলেও এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয়ে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।

অপরদিকে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস সমান ৮ ম্যাচে মাত্র ২টি করে জয় পেয়েছে। বাস্তবতা কঠিন হলেও গাণিতিক হিসেবে এখনও এই দুই দলের প্লে-অফের আশা টিকে রয়েছে।

ঢাকা পর্বের ম্যাচগুলো তাই শুধু পয়েন্টের লড়াই নয়, প্লে-অফের সমীকরণ বদলে দেওয়ার ক্ষেত্রেও হয়ে উঠতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত