ছবি: সংগৃহীত
টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া জটিলতায় স্পষ্ট অবস্থান জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তারা ঘোষণা করেছে, ভারত সফরে গিয়ে খেলবে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরাবে না বলে আশ্বাস দিয়েছে।
ক্রিকেট আয়ারল্যান্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, “আমরা আইসিসি থেকে স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমাদের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই হবে।”
আয়ারল্যান্ড এই বিশ্বকাপের গ্রুপ সি-তে রয়েছে। একই গ্রুপে আছে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং ওমান।
অন্যদিকে বাংলাদেশ গ্রুপ বি-তে আছে। এই গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি। বাংলাদেশের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সফরে যেতে অনিচ্ছুক। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব দেয়। শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।
বিসিবি জানায়, “কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো প্রকার নিশ্চিত সিদ্ধান্ত হয়নি।” আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তনের সম্ভাবনাও বর্তমানে নেই।
আইসিসির প্রতিনিধি দল থেকে বৈঠকে ছিলেন অ্যান্ড্রু এফগ্রেভ এবং অনলাইনে যুক্ত ছিলেন গৌরব সাক্সেনা। বিসিবি থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
বৈঠক শেষে বিসিবি জানায়, বিষয়টি নিয়ে সকল পক্ষ গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন।
টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ, আয়োজন হবে ভারত ও শ্রীলঙ্কা মিলিতভাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News