ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 11:54 PM, 21 January 2026.
Digital Solutions Ltd

তাহলে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা

Publish : 11:54 PM, 21 January 2026.
তাহলে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছিল। বিশেষ করে, নিরাপত্তার কারণে বাংলাদেশ বারংবার জানিয়েছে তারা ভারতের মাটিতে খেলতে যাবে না।

ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনায় আইসিসি বিসিবিকে জানিয়েছে, ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। বৈঠকে বিসিবি স্পষ্ট করেছে, তারা বিশ্বকাপে খেলতে চায়, তবে ভারতের বাইরে। সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কা তাদের কাছে বিকল্প।

সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ সি-তে রয়েছে। বিসিবি চাইছিল, বাংলাদেশকে গ্রুপ বি-তে সরানো হোক এবং আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদল করা হোক (যাদের ম্যাচ শ্রীলঙ্কায়)। তবে আইসিসি এই প্রস্তাব গ্রহণ করেনি এবং নিশ্চিত করেছে যে গ্রুপ সি-তে খেলার নিরাপত্তা ঝুঁকি নেই। আয়ারল্যান্ডও গ্রুপ পরিবর্তনে রাজি নয়।

বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছেন, কোনোভাবেই ভারতের মাটিতে দল পাঠানো হবে না। ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেছেন, “আমরা বিশ্বকাপে অবশ্যই খেলতে চাই, কিন্তু সেটা ভারতের বাইরে। খেলোয়াড়দের ও অন্যান্য সদস্যদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।”

যদি বিসিবি শেষ পর্যন্ত দল পাঠাতে রাজি না হয়, তবে আইসিসি বিকল্প দল ঘোষণা করতে পারে। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী সেই দল হতে পারে স্কটল্যান্ড। সবকিছু ঠিক থাকলে সভাপতি জয় শাহের উদ্যোগে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে, নতুবা আসন্ন বিশ্বকাপে দেশের খেলার সম্ভাবনা থাকছে না।

বর্তমানে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত এবং ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে সবাই।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত