ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:51 AM, 11 February 2026.
Digital Solutions Ltd

জামায়াতকে কড়া বার্তা যুবদল নেতার, 'আমার বিলাই আমারে কয় ম্যাও'

Publish : 06:51 AM, 11 February 2026.
জামায়াতকে কড়া বার্তা যুবদল নেতার, 'আমার বিলাই আমারে কয় ম্যাও'

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের উদ্দেশে কড়া ও আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখা গেছে স্থানীয় এক যুবদল নেতাকে।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে এসব বক্তব্য দিয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. গাফফার হোসেন। চাঁদপুর-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি গত রোববার সকালে নিজের ফেসবুক আইডি থেকে ওই ভিডিওটি প্রকাশ করেন। সোমবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে যুবদল নেতা মো. গাফফার হোসেন বলেন, “প্রত্যেকটা সেন্টারে আমাদের বাহিনী থাকবে। প্রত্যেকটা এলাকায় আমাদের লোক থাকবে। আমরা জিয়াউর রহমানের আদর্শ। বুকে সৎ সাহস নিয়া বাঁশের লাঠি নিয়া দাঁড়াইয়া থাকব।” তিনি আরও বলেন, “ইলেকশনে আস, কোন লেভেলের খেলা তোমরা খেলো আর আমরা কোন লেভেলের খেলা খেলতে পারি, তোমাদের দেখাবো। আর সহ্য করা হবে না। আমার বিলাই আমারে কয় ম্যাও।”

এ সময় জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও সতর্কবার্তা দিয়ে বলেন, “সাবধান, তোমাদের আরও সাবধান করলাম। দৌড়-ফাল বন্ধ কর। এ দেশে বাঁচতে হলে বাংলাদেশের আইন, নিয়ম আর জনগণের স্বার্থ মানতে হবে।” তিনি অভিযোগ করেন, জামায়াত সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত ‘লাফালাফি’ করছে এবং বাস্তব রাজনীতিতে তাদের জনসমর্থন নিয়ে প্রশ্ন তোলেন।

ভিডিওটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিষয়টি সম্পর্কে মো. গাফফার হোসেন মুঠোফোনে গণমাধ্যমকে জানান, ভিডিওটি তারই প্রকাশিত এবং এর সত্যতা তিনি স্বীকার করেন। তিনি বলেন, তার বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রবাসী এক ইউটিউবারের আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ কারণে তিনি পরবর্তীতে ব্যাখ্যাসহ আরেকটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন।

গাফফার হোসেন দাবি করেন, কয়েক দিন আগে জামায়াতে ইসলামীর এক নেতা তাকে হুমকি দিয়েছিলেন। ওই হুমকির প্রেক্ষিতেই সতর্কবার্তা হিসেবে তিনি এই ভিডিও প্রকাশ করেন। তবে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, “দলের নেতা-কর্মীদের অবশ্যই দলের আদর্শ ও শালীনতা বজায় রেখে কথা বলতে হবে। কাউকে হুমকি দেওয়া বা আঘাত করার ভাষা ব্যবহার করা ঠিক নয়।” তিনি আরও বলেন, বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এ ধরনের বক্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে, যা নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশের জন্য উদ্বেগজনক। সংশ্লিষ্ট দলগুলোর দায়িত্বশীল আচরণই পারে নির্বাচনকে সংঘাতমুক্ত রাখতে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত শিরোনাম রাজাপুরে হাতপাখা প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলন শিরোনাম শরীয়তপুরে অস্ত্র উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যান ও স্ত্রী আটক