ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:51 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

ট্রাইব্যুনালের রায়: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

Publish : 05:51 AM, 08 February 2026.
ট্রাইব্যুনালের রায়: ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক আদেশ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সংঘটিত গুম-খুন ও মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।

কারাগারে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—

র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার তোফায়েল মোস্তফা সারোয়ার, কামরুল হাসান, মাহাবুব আলম, কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান।

এছাড়া র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন, সারওয়ার বিন কাশেম, রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর রাফাত-বিন-আলম।

তালিকায় আরও রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক—

মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

একই আদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গুমের দুই মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর, আর রামপুরায় ১৮ ও ১৯ জুলাইয়ের গণহত্যা মামলার শুনানি হবে ৫ নভেম্বর।

এর আগে ১১ অক্টোবর সেনা সদর থেকে জানানো হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, মোট ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে—যার মধ্যে ১৬ জন বর্তমান কর্মরত ও একজন এলপিআরে। বাকি ৯ জন অবসরে গেছেন, আর একজন আত্মগোপনে রয়েছেন।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক ৫ প্রধানসহ ২৫ জন সেনা কর্মকর্তা রয়েছেন—যা বাংলাদেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত