ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:02 AM, 02 February 2026.
Digital Solutions Ltd

নির্বাচন করতে পারবেন কি না মঞ্জুরুল আহসান, জানা যাবে রোববার

Publish : 02:02 AM, 02 February 2026.
নির্বাচন করতে পারবেন কি না মঞ্জুরুল আহসান, জানা যাবে রোববার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে পারেন কি না, তা রোববার জানা যাবে। আপিল বিভাগে তার লিভ টু আপিলের ওপর বৃহস্পতিবার শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ রোববার আদেশের দিন ধার্য করেছেন।

মুন্সীর আপিল আবেদনটি রোববার কার্যতালিকায় ১০৩ নম্বর ক্রমিকে আছে।

মুন্সীর মনোনয়নপত্র বাতিলের পেছনে রয়েছে ঋণখেলাপির অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ এ অভিযোগে ইসিতে আবেদন করেন। ১৭ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এরপর মুন্সী হাইকোর্টে রিট দায়ের করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি তার রিট খারিজ করে দেন। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন।

কুমিল্লা-৪ আসনে ভোটাররা এখন আপিল বিভাগের রায়ের অপেক্ষায়। এ রায়ে মুন্সীর প্রার্থিতা ফেরানো হয় কি না, তা আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত