ছবি সংগ্রহীত
ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমকে নির্বাচনে অংশ নেওয়ার পথে বাধা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্ট খারিজ করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করেন। ফলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণে কাইয়ুমের কোনো বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রিটটি দায়ের করেন। রিটে দাবি করা হয়েছিল, কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের কারণে তার প্রার্থিতা স্থগিত করা হোক।
রিট খারিজ হওয়ার পর নাহিদ ইসলাম জানান, তিনি আপিল বিভাগে এই বিষয়ে আবেদন করবেন। তাঁর বক্তব্য, “দ্বৈত নাগরিকত্ব থাকা কারো নির্বাচনে অংশগ্রহণের বৈধতা নেই।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কাইয়ুমের বিরুদ্ধে ভানুয়াতু দেশের নাগরিকত্ব গ্রহণ এবং সেখানে সম্পত্তি থাকার অভিযোগ ছড়ানো হয়েছে। তবে কাইয়ুম এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন।
গত ১৯ জানুয়ারি এক বিবৃতিতে তিনি বলেন,
“সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ানো হয়েছে যে আমি ভানুয়াতু দেশের নাগরিক এবং সেখানে আমার বাড়ি বা বিনিয়োগ রয়েছে। এসব তথ্য মিথ্যাচারে পরিপূর্ণ। ভানুয়াতুতে আমি কখনো পা ফেলিনি এবং অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক হওয়ার কোনো আকাঙ্ক্ষাও আমার কখনো ছিল না।”
রিট খারিজ হওয়ায় এখন ঢাকা-১১ আসনের নির্বাচনে কাইয়ুমকে অংশগ্রহণে বাধা নেই। ফলে ভোটাররা আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতা নিয়ে নির্ভয়ে অংশগ্রহণ করতে পারবেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News