ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:50 AM, 27 December 2025.
Digital Solutions Ltd

হাদি হত্যাচেষ্টা মামলায় মোটরসাইকেল মালিক হান্নানের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

Publish : 12:50 AM, 27 December 2025.
হাদি হত্যাচেষ্টা মামলায় মোটরসাইকেল মালিক হান্নানের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রিমান্ড আবেদনে চারটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করে আদালতের কাছে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে।

এ বিষয়ে রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে পল্টন থানার একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়।

আদালতে প্রথমে পল্টন মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সামিম হাসান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে অপর একটি আবেদনে চারটি কারণ উল্লেখ করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, হত্যাচেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং অর্থ ও তথ্যের প্রবাহ নির্ণয়ের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা জরুরি। পাশাপাশি অবৈধ অস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তার উৎস চিহ্নিত করাও তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, আসামি মো. আব্দুল হান্নানকে র‍্যাব-২ আটক করে পল্টন মডেল থানায় সোপর্দ করে। ঘটনার দিন গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, শরিফ ওসমান হাদি ও তার সঙ্গে থাকা ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুই সন্ত্রাসী একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। এতে হাদি গুরুতর রক্তাক্ত জখম হন।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে র‍্যাব-২ জানতে পারে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫। পরে বিআরটিএ থেকে মালিকানা যাচাই করে মোটরসাইকেলের মালিক হিসেবে মো. আব্দুল হান্নানকে শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের স্বার্থে রিমান্ড অত্যন্ত প্রয়োজনীয় বলে পুলিশ দাবি করেছে।

উল্লেখ্য, রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই হামলার ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিভিন্ন মহল।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত