ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:27 AM, 23 December 2025.
Digital Solutions Ltd

আদালতের কাঠগড়ায় অঝোরে কাঁদলেন সাংবাদিক আনিস আলমগীর

Publish : 10:27 AM, 23 December 2025.
আদালতের কাঠগড়ায় অঝোরে কাঁদলেন সাংবাদিক আনিস আলমগীর

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আদালতের কাঠগড়ায় তোলা হয়েছে। এ সময় তাকে অঝোরে কাঁদতে দেখা গেছে।

প্রথমে তিনি সাদা মাইক্রো গাড়িতে ডিবি অফিস থেকে আদালতে হাজির করা হয়। দুপুরের পরে তাকে হাজতখানায় রাখা হয় এবং সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আদালতের এজলাসে তোলা হয়। হাজিরের সময় তিনি হাতকড়া, হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন। পরে আইনজীবীরা তার পাশে থেকে তাকে ঘিরে রাখেন এবং আনিস আলমগীর বারবার চোখের পানি মুছতে থাকেন।

আদালতে হাজির করার পর পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান এই আবেদন করেন। মামলার রিমান্ড শুনানি বর্তমানে চলমান রয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পরও কিছু গোষ্ঠী দেশে অবস্থান করে অবকাঠামো ধ্বংস ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে। আসামিরা সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন টকশোতে বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে। এই কর্মকাণ্ডের ফলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের জন্য প্ররোচিত হচ্ছে।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আনিস আলমগীরকে হাজির করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা থানা পুলিশের মাধ্যমে গ্রেফতারকৃত সাংবাদিককে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার প্রতিক্রিয়া ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের অধিকার ও ন্যায্য বিচার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উঠেছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত