ছবি সংগ্রহীত
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় আদালত নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে প্রাইভেটকারে পালাতে সাহায্য করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আদালত রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ফয়সাল করিম মাসুদকে পালাতে নুরুজ্জামান গাড়ি দিয়ে সাহায্য করেছেন। মামলায় ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং প্রধান আসামি এখনও গ্রেপ্তার হননি। এজন্য নুরুজ্জামানকে রিমান্ডে নিয়ে তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
রিমান্ডের সময় নুরুজ্জামান নোমানী বলেন, “আমি হোয়াটসঅ্যাপে গাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করি। ফয়সালের সঙ্গে পরিচয় নয় মাসের। ওইদিন হঠাৎ আমাকে গাড়ি পাঠাতে বললে আমি পাঠাই, তবে আমি জানতাম না সে গাড়ি দিয়ে কী করবে। আমি বিপদে পড়ে গাড়ি পাঠাই।”
জশিতা ইসলাম আদালত বলেন, “রিমান্ড মানে শাস্তি নয়, এটি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতার সুযোগ।”
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার, স্বেচ্ছায় গুরুতর আঘাত ও দুষ্কর্মে সহায়তা ইত্যাদি অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ফয়সাল করিম মাসুদ ও রাহুল দাউদসহ অজ্ঞাতনামা অন্যান্য আসামিরা হাদিকে হত্যা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। ঘটনার সময় হেলমেট পরিহিত দুই সন্ত্রাসী মোটরসাইকেলে এসে গুলি চালায়। হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে মূল অভিযুক্ত ফয়সাল আত্মগোপনে চলে যায়। রিমান্ডের মাধ্যমে তদন্তকারী সংস্থা আশা করছে ঘটনার সব তথ্য উদঘাটন এবং অস্ত্র উদ্ধার সম্ভব হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News