ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:09 PM, 28 December 2025.
Digital Solutions Ltd

ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Publish : 11:09 PM, 28 December 2025.
ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞ, উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগে অবরুদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন ট্রাইব্যুনাল-২-এর রেজিস্ট্রারের কাছে সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন। অভিযোগ গ্রহণের পর ট্রাইব্যুনাল আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর।

ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন—

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান

এই ঘটনায় ট্রাইব্যুনাল কার্যক্রম তীব্র নজরদারির মধ্যে রয়েছে, এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত