ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:56 AM, 14 January 2026.
Digital Solutions Ltd

হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি আদালতে দাখিল হবে: আইজিপি

Publish : 12:56 AM, 14 January 2026.
হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি আদালতে দাখিল হবে: আইজিপি

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। তিনি এ তথ্য শনিবার (২৭ ডিসেম্বর) রাতের শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে উপস্থিত হয়ে জানান।

আইজিপি বলেন, “মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্তে চাঞ্চল্যকর ২১৮ কোটি টাকার একটি স্বাক্ষরিত চেক উদ্ধার হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সে দেশত্যাগ করেছে কিনা তা যাচাই করা হচ্ছে।”

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, চার্জশিট দাখিলের পর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এদিকে, রোববার (২৮ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় হাদি হত্যাকাণ্ডের সবশেষ অগ্রগতি জানাতে পুলিশ সংবাদ সম্মেলন করবে। ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন এম নজরুল ইসলাম বিস্তারিত তথ্য জানাবেন।

প্রসঙ্গত, ওসমান হাদি জুলাই গণ-অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করেন। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি উচ্চকণ্ঠ ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থীও ছিলেন। ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। পরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামলার দ্রুত বিচার ও চার্জশিট দাখিলের মাধ্যমে হত্যাকাণ্ডের সত্যতা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে আইনশৃঙ্খলা বাহিনী আশাবাদ ব্যক্ত করেছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত