ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:38 AM, 05 February 2026.
Digital Solutions Ltd

৩০ ডিসেম্বর বিচার বিভাগের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতির

Publish : 12:38 AM, 05 February 2026.
৩০ ডিসেম্বর বিচার বিভাগের উদ্দেশে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতির

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে আগামী ৩০ ডিসেম্বর অভিভাষণ দেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জেলা ও মহানগর পর্যায়ের বিচারিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এই গুরুত্বপূর্ণ অভিভাষণ অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে।

রোববার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি স্মারক প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। স্মারকে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ৩০ ডিসেম্বর সকাল ১০টায় আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণ প্রদান অনুষ্ঠানে দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।

স্মারক অনুযায়ী, এই অভিভাষণ অনুষ্ঠানে বিচার বিভাগের বর্তমান চ্যালেঞ্জ, বিচারিক শৃঙ্খলা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মামলার জট নিরসন এবং জনগণের বিচারপ্রাপ্তি সহজীকরণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে। প্রধান বিচারপতির এই বক্তব্যকে বিচার প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত বার্তা হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সম্প্রতি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে গত ২৩ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই তার নিয়োগ কার্যকর হবে।

এরই ধারাবাহিকতায় রোববার প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে তার দায়িত্বভার শুরু হয়।

আইন অঙ্গনের বিশ্লেষকদের মতে, নতুন প্রধান বিচারপতির এই অভিভাষণ বিচার বিভাগে শৃঙ্খলা ও পেশাদারিত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মাঠপর্যায়ের বিচারিক কর্মকর্তাদের জন্য এটি একটি স্পষ্ট দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রধান বিচারপতির অভিভাষণের মাধ্যমে বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জনগণের আস্থার বিষয়গুলো আরও গুরুত্ব পাবে এবং দেশের বিচার ব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করার ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত