ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:56 PM, 29 December 2025.
Digital Solutions Ltd

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

Publish : 10:56 PM, 29 December 2025.
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭) এর বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৩ ডিসেম্বর ফয়সাল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত এখনও চলমান।

মামলার অভিযোগ অনুযায়ী, ১২ ডিসেম্বর আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুলি করেন। ঘটনার পর তিনি মোটরসাইকেলযোগে পালিয়ে যান।

মামলার এজাহারে উল্লেখ আছে, আসামি ফয়সাল করিম মাসুদ তার কালো কাঁধের ব্যাগ নিয়ে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওস্থ পানির ট্যাংকির মোড় কর্নেল গলিতে যান। তার বোন জেসমিনের ভাড়া করা বাসায় ব্যাগ ফেলে যাওয়ার ঘটনা ঘটে। পরে বাসার মধ্য থেকে র‌্যাব-২ অভিযান চালিয়ে একটি কালো রঙের ম্যাগাজিন, যার মধ্যে ছয়টি তাজা বুলেট এবং একটি সিলভার কালারের ম্যাগাজিন, যার মধ্যে পাঁচটি তাজা বুলেট উদ্ধার করে।

মামলার তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য আসামিদের খোঁজ ও ধরপাকড় কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই ঘটনায় রাজনৈতিক ও সাধারণ মহলের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে। হত্যাকাণ্ড এবং অস্ত্র আইনের মামলা দেশের নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণের ওপর প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত