ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:29 AM, 09 February 2026.
Digital Solutions Ltd

কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী মামলার শুনানি আজ

Publish : 09:29 AM, 09 February 2026.
কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী মামলার শুনানি আজ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে শুনানির দিন ধার্য রয়েছে আজ ১৮ জানুয়ারি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার শুনানি গ্রহণ করবেন। এর আগে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল মামলার পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন। আদালতের নির্দেশনায় রাষ্ট্রপক্ষ থেকে এই আইনজীবী নিয়োগ করা হয়, যাতে মামলার বিচারিক কার্যক্রম বিলম্ব না হয়।

মামলার অপর আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে সংগঠিতভাবে সহিংসতা চালানো হয়, যার ফলে বহু মানুষ প্রাণ হারান এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।

পরবর্তীতে আদালত পলাতক আসামিদের আত্মসমর্পণ অথবা হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউ আদালতে হাজির না হওয়ায় তাদের পলাতক হিসেবে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলার শুনানি দেশের বিচার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হতে যাচ্ছে। কারণ গণ-অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের শুনানিতে মামলার পরবর্তী কার্যক্রম, অভিযোগ আমলে নেওয়া এবং বিচার শুরুর সময়সূচি নির্ধারণসহ গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত