ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:21 AM, 21 January 2026.
Digital Solutions Ltd

আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ

Publish : 01:21 AM, 21 January 2026.
আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হন।

২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন।

গত ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে তার মৃত্যুদণ্ড এক বছরের জন্য স্থগিত করে। আদেশে বলা হয়, আদালতে আত্মসমর্পণ করে তিনি আপিল দায়েরের সুযোগ পাবেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী মোট আটটি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে সাতটিতে দোষী সাব্যস্ত হন। তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং বাকি চারটিতে কারাদণ্ড দিয়েছেন। একটি অভিযোগ প্রমাণের অভাবে খারিজ করা হয়।

আবুল কালাম আজাদ ইসলামের বিষয়বস্তুর ওপর বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এনটিভিতে অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে সুপরিচিত ছিলেন। নব্বইয়ের দশক থেকে তার অনুষ্ঠান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। জন্ম ফরিদপুরের সালথা-নগরকান্দা এলাকায় হলেও স্বাধীনতা পরবর্তী সময় থেকে ঢাকায় বসবাস করতেন।

পলাতক অবস্থান এবং ট্রাইব্যুনালের রায় স্থগিত হওয়ার পর এবার তার আত্মসমর্পণের মাধ্যমে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে।

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত