ছবি সংগ্রহীত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের রোববার (১ ফেব্রুয়ারি) রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে অন্তর্বর্তী সরকারকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন।
জিএম কাদের অভিযোগ করেছেন, বাইরের কোনো শক্তির প্ররোচনায় অন্তর্বর্তী সরকার দেশে আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে। তিনি বলেন, “যেটাকে তারা আজাদি বলছে, আমি সেটাকে বলি গোলামি। সাধারণ মানুষের সঙ্গে এই সরকারের কোনো গভীর সম্পর্ক নেই। তারা ইনসাফের কথা বলছে, কিন্তু বাস্তবে এটি চরম বেইনসাফ ছাড়া কিছুই নয়।”
তিনি আরও বলেন, দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিরীহ মানুষকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জেলে পাঠানো হচ্ছে। জিএম কাদের অভিযোগ করেন, ইনকিলাবের নামে দেশে একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় পার্টি রাজনৈতিক সংগ্রাম চালাবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না। বর্তমান সরকারের উদ্যোগে আয়োজিত গণভোট সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতে একদিন এটি দেশদ্রোহিতার শামিল হিসেবে প্রমাণিত হবে।” তিনি আরও ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে গণভোটে ‘না’ ভোট দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
নারী অধিকার ও সামাজিক কাঠামো নিয়ে জিএম কাদের বলেন, “বাংলাদেশ একটি ধার্মিক, সহানুভূতিশীল ও অসাম্প্রদায়িক দেশ। কিন্তু কিছু বিশেষ গোষ্ঠী নারীরা চাকরি করলে সমাজ নষ্ট হবে বলে দাবি করছে। ইসলামে এমন কোনো কথা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে নারী ও পুরুষ একসাথে কাজ করতে পারবে এমন একটি সমাজ গঠন করা।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “যদি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও গণনা হয়, তাহলে জাতীয় পার্টি এবার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি ভোট ও আসন অর্জন করবে।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News