ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:58 AM, 02 February 2026.
Digital Solutions Ltd

এবার দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান

Publish : 08:58 AM, 02 February 2026.
এবার দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

কুষ্টিয়ার দৌলতপুরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে আওয়ামী লীগের স্থানীয় এক কর্মী দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদান করেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-১ আসনের ধানের শীষ প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে গণসংযোগ চলাকালীন এ ঘটনা ঘটে।

পার্শ্ববর্তী প্রাগপুর ইউনিয়নের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ধানের শীষের মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল একটি বালতিতে থাকা দুধ তার মাথায় ঢেলে দেন। দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসাদুল হক আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দলত্যাগের ঘোষণা দেন এবং বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন। দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগদানের এই অভিনব ঘটনা ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

স্থানীয়দের মতে, পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের ফজু আলীর ছেলে আসাদুল হক রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডলের একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে ব্যক্তিগত আগ্রহ ও রাজনৈতিক বিশ্বাসের কারণে তিনি বিএনপিতে যোগদান করেছেন।

আসাদুল হক গণমাধ্যমকে বলেন, “আমার বংশের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি নিজে কিছুদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম, তবে আজ দুধ দিয়ে গোসল করে সেই সম্পর্ক ছিন্ন করেছি এবং বিএনপিতে যোগদান করেছি। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে।”

স্থানীয়রা বলছেন, এমন অভিনব ও দৃঢ় প্রতিশ্রুতিপূর্ণ যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিএনপির শক্তি প্রদর্শনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই ঘটনা দলের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত