ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:12 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেবো: জামায়াতে আমির

Publish : 05:12 AM, 08 February 2026.
যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেবো: জামায়াতে আমির

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুব সমাজকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেবো।”

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে কক্সবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে হলে নৈতিকতা, সততা ও যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব তৈরি করতে হবে। যুব সমাজই এই পরিবর্তনের প্রধান শক্তি উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তরুণদের সামনে রেখে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, “যারা ‘না’ পক্ষে অবস্থান নেবে, তারা আবারও দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জনগণকে সচেতন থাকতে হবে, যেন কোনোভাবেই পুরোনো দুঃশাসনের পুনরাবৃত্তি না ঘটে।”

দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াতে আমির বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতরে হাত দিয়ে হলেও টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হবে।” তার এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত জামায়াতে ইসলামী।

জনসভা শেষে নেতাকর্মীরা জানান, জামায়াতের ঘোষিত কর্মসূচি ও বক্তব্যে যুব সমাজ বিশেষভাবে অনুপ্রাণিত হচ্ছে। নির্বাচনের মাঠে দলটির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হচ্ছে বলেও দাবি করেন তারা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত