ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:51 AM, 11 February 2026.
Digital Solutions Ltd

২২ বছর পর খুলনার জনসভা মঞ্চে তারেক রহমান

Publish : 06:51 AM, 11 February 2026.
২২ বছর পর খুলনার জনসভা মঞ্চে তারেক রহমান

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

দীর্ঘ ২২ বছর পর খুলনায় নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে উপস্থিত হয়ে সমর্থকদের করতালি ও উল্লাসের মধ্যে মঞ্চে ওঠেন তিনি। নেতাকর্মীরা ধানের শীষের প্ল্যাকার্ড হাতে তার আগমনকে স্বাগত জানান। মঞ্চে তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

মঞ্চে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের ১৪টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এতে খুলনা-১ থেকে খুলনা-৬ পর্যন্ত এবং সাতক্ষীরা-১ থেকে সাতক্ষীরা-৪, বাগেরহাট-১ থেকে বাগেরহাট-৪ পর্যন্ত প্রার্থীরা ছিলেন। তাদের মধ্যে রয়েছে: আমীর এজাজ খান, নজরুল ইসলাম মঞ্জু, রকিবুল ইসলাম, এস কে আজিজুল বারী, মোহাম্মদ আলি আসগার, এস এম মনিরুল হাসান বাপ্পী, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুর রউফ, কাজী আলাউদ্দীন, মনিরুজ্জামান, কপিল কৃষ্ণ মন্ডল, শেখ মোহাম্মদ জাকির হোসেন, শেখ ফরিদুল ইসলাম ও সোম নাথ দে।

বিএনপি চেয়ারম্যান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে খুলনায় পৌঁছান। সকাল সাড়ে ৯টা থেকে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে ছোট ছোট মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। তারা বিভিন্ন প্রার্থীর প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে স্লোগান দেন, ‘ভোট দিব কিসে, ধানের শীষে’, সঙ্গে বাদ্যযন্ত্রের দলও ছিল।

সমাবেশে কার্যক্রম শুরু হয় বেলা ১১টায় কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

বিগত সময়ে, ২০০৫ সালের ২৩ মার্চ খুলনায় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তারেক রহমান।

খুলনার জনসভা শেষে দুপুর ১টায় তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরের উদ্দেশে রওনা হবেন। সেখানে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এরপর হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন।

নির্বাচনী জনসভা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ এবং ধানের শীষের প্রচারণা জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত