ছবি সংগ্রহীত
নির্বাচনি প্রচারণায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভা অনুষ্ঠিত হবে জেলার ঐতিহাসিক বেলস পার্ক মাঠে।
বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব ও জনসভার মঞ্চ তৈরির আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার সোমবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০ বছর পর তারেক রহমান বরিশাল আসছেন—এর খবরে দক্ষিণাঞ্চলবাসী উন্মুখ হয়ে রয়েছে।
জিয়া উদ্দিন সিকদার বলেন, “তারেক রহমান এখন সারাদেশের বিভিন্ন স্থানে জনসভা করছেন। তাই শিডিউল রক্ষা করা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। পূর্ব নির্ধারিত ২৬ ও ২৭ জানুয়ারির তারিখ পরিবর্তন করে এবার ৪ ফেব্রুয়ারি নিশ্চিত করা হয়েছে। মঞ্চ তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।”
দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমান হেলিকপ্টারে বরিশালে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
রাজনীতিবিদরা মনে করছেন, দীর্ঘ সময় পর দক্ষিণাঞ্চলে বিএনপির চেয়ারপার্সন বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে জনসভার মাধ্যমে দলের সমর্থকদের মধ্যে উৎসাহ ও আন্দোলন জোরদার করতে সক্ষম হবেন।
জনসভায় তার বক্তব্য ও দলের ভোক্তা সমর্থন বৃদ্ধি নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News