ছবি সংগ্রহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দুই বিয়ে সংক্রান্ত গুজবকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তিনি নিজেই। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এসব অভিযোগের বিষয়ে নমনীয় কিন্তু স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন এই রাজনৈতিক নেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ডা. মাহমুদা মিতু দ্বিতীয় বিয়ে করেছেন এমন দাবি করা হয়। তবে এ ধরনের তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে তাকে নিয়ে দেওয়া একটি পোস্ট শেয়ার করে মাহমুদা মিতু লেখেন, “বিয়ের বয়স ১৭ বছর। আমার দুইটি মেয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমার সংসার জীবন খুব সুন্দর। যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, তারা বিষয়টি জানেন। আমি আমার স্বামীর পূর্ণ সমর্থন নিয়েই রাজনীতি করি।”
দুই বিয়ে সংক্রান্ত গুজবের বিষয়ে আরও স্পষ্ট অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আল্লাহর কসম, ১৭ বছরের দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে মনোমালিন্য হলেও এক ঘণ্টার বেশি রাগ করে থাকার ইতিহাস নেই। দ্বিতীয় বিয়ের প্রশ্নই ওঠে না। যারা এ ধরনের মিথ্যাচার করছে, আল্লাহ তাদের হেদায়েত দিন।”
তিনি আরও বলেন, “এমন মিথ্যা অপপ্রচারের জন্য আল্লাহ যেন এমন শিক্ষা দেন, যাতে ভবিষ্যতে আর কোনো নারীকে নিয়ে মিথ্যা বলার সাহস না পায়।”
তার এই মন্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে—নারী রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানোর প্রবণতার বিরুদ্ধে তার প্রতিবাদ।
রাজনৈতিক সূত্রে জানা যায়, ডা. মাহমুদা মিতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করলেও পরে তা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে তিনি ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে প্রকাশ্যে সমর্থন দেন। এই রাজনৈতিক অবস্থানের পর থেকেই তাকে ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচার আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও গুজব এখন একটি বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে, যার শিকার হচ্ছেন বিশেষ করে নারী রাজনীতিবিদরা। মাহমুদা মিতুর বক্তব্য সেই বাস্তবতারই প্রতিফলন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News