ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:38 PM, 06 February 2026.
Digital Solutions Ltd

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

Publish : 11:38 PM, 06 February 2026.
দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

দীর্ঘ ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিনি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

দলীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা হয়ে সরাসরি বরিশাল পৌঁছাবেন তারেক রহমান। দুপুর ১২টার দিকে তিনি জনসভাস্থলে উপস্থিত হয়ে নির্বাচনী রূপরেখা তুলে ধরবেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন বলে আশা করছেন বিএনপির নেতাকর্মীরা।

তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশাল বিভাগজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিভাগটির বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ভোরের আলো ফোটার আগেই নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে রওনা হয়েছেন। প্রিয় নেতাকে একনজর দেখতে মাঠে মাঠে জড়ো হচ্ছেন হাজারো মানুষ।

এদিনের জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। দলীয় নেতাদের মতে, এটি শুধু একটি জনসভা নয়—বরং দক্ষিণাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

আর মাত্র কয়েক দিনের ব্যবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। শেষ ফাল্গুণেও নির্বাচনী উত্তাপে উত্তাল গোটা দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—সবখানেই দফায় দফায় জনসভা ও পথসভা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এসব জনসভায় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রবর্তনের পাশাপাশি নারী ও তরুণদের অগ্রাধিকার দিচ্ছেন তিনি। সাধারণ মানুষের প্রত্যাশা—এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হলে দেশের বাস্তব চিত্র বদলে যাবে।

তারেক রহমান ইতোমধ্যেই বড় শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোতেও একাধিক জনসভা ও পথসভায় অংশ নিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একই সঙ্গে কৃষি ও জলাবদ্ধতা নিরসনে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হবে।

রাজধানী ঢাকার অন্যতম বড় সমস্যা বস্তিবাসীদের মানবেতর জীবনযাপন। এ বিষয়ে তারেক রহমান জানিয়েছেন, সরকারে গেলে পিছিয়ে পড়া এসব মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে এবং ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ারার নিয়োগ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড চালু এবং অঞ্চলভিত্তিক সংকট চিহ্নিত করে সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। তবে জনসাধারণ বলছে, নির্বাচিত হলে এসব আশ্বাস যেন বাস্তবে রূপ পায়—সেদিকেই নজর থাকবে দেশের মানুষের।

এদিকে জানা গেছে, আগামী শুক্রবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে, এবারের ইশতেহারে নারী ও তরুণদের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যুব ও তরুণদের কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা এবং বাক-স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার থাকবে ইশতেহারের মূল কেন্দ্রে।

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে সর্বশেষ বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর তার এই সফর বরিশালের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত