ছবি সংগ্রহীত
দীর্ঘ ২০ বছর পর নির্বাচনী প্রচারণায় বরিশালে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে তিনি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।
সরেজমিন সমাবেশস্থলে দেখা গেছে, মঞ্চের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ, বিজিবি, ডিবি সদস্যরা এবং চেয়ারম্যানের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ)। সমাবেশ মঞ্চের সামনে কয়েক ফুট ফাঁকা জায়গা রেখে বাঁশের বেষ্টনী দিয়ে ঘেরাও করা হয়েছে, যাতে কোনো ব্যক্তি মঞ্চের দিকে যেতে না পারে।
বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও তাদের নির্বাচনী মিত্র প্রার্থীরা সমাবেশে উপস্থিত থাকবেন। ইতোমধ্যে ভোলা-১ আসনের প্রার্থী আন্দালিব রহমান পার্থ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুল হক নান্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলালসহ বিভিন্ন নেতা মঞ্চে উপস্থিত হয়েছেন।
সমাবেশস্থলে বিপুল সংখ্যক নারী ও নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমর্থকদের হাতে স্লোগান সংবলিত ফেস্টুন দেখা গেছে। এছাড়া, সমাবেশে ড্রোন ব্যবহারের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। আগেই বিএনপির মিডিয়া সেলকে ড্রোনের ছবি এবং আইপি নম্বর পাঠাতে হবে।
মঞ্চের আশপাশে এবং সমাবেশে যেসব রাস্তায় তারেক রহমানের গাড়িবহর চলবে, সেসব এলাকায় বিজিবি, পুলিশ ও ডিবি সদস্যদের পাশাপাশি সিএসএফের সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। সমাবেশের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কড়াকড়ি নিশ্চিত করা হয়েছে।
বরিশাল সমাবেশ শেষ করে তারেক রহমান প্লেনে চড়ে ফরিদপুরে পরবর্তী নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। দলের পক্ষ থেকে জানিয়েছেন, এ ধরনের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সমাবেশ নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং নির্বাচনী জনসাধারণের উপস্থিতি স্বাভাবিকভাবে নিশ্চিত করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর তারেক রহমানের বরিশাল সফর স্থানীয় রাজনীতিতে নতুন উত্তেজনা ও আগ্রহ তৈরি করেছে। এই সমাবেশে তার বক্তৃতার মাধ্যমে বিএনপি ভবিষ্যৎ নির্বাচনী রূপরেখা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News