ছবি সংগ্রহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি থেকে বিএনপি জনগণের পাশে থেকে দেশের সেবা করবে এবং আগামী ৫ বছর জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “শুধু ১২ তারিখ পর্যন্ত নয়, ১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন। কারণ যার পেছনে জনগণের সমর্থন নেই, তার পরিণতি আমরা ৫ আগস্টে দেখেছি।”
তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের জন্যই বিএনপির সব পরিকল্পনা এবং দেশ তাদের জন্য। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের সমর্থন থাকা জরুরি। তাই জনগণকে ১২ ফেব্রুয়ারি তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে এবং সতর্ক থাকতে হবে।”
তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দেন। অভিযোগ করেন, নতুন জালেম হিসেবে পরিচিত কিছুরা প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে, ভোটের সিল মারছে। এছাড়া মা-বোনদের কাছে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে, এনআইডি চাওয়া হচ্ছে। “তারা সৎ মানুষের শাসন কায়েম করতে চায় না। তারা ব্যালট ছাপাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, মা-বোনদের সম্মানহানি করছে। আইডি হ্যাকড হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সৎ শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় এইদের দ্বারা। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে,” বলেছেন বিএনপি চেয়ারম্যান।
এর মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের ভোট গ্রহণ ও নিরাপদ নির্বাচনে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান। তিনি নির্বাচনে অংশগ্রহণ এবং জনগণের প্রতি দায়বদ্ধ থাকার গুরুত্বকেও পুনর্ব্যক্ত করেন।
বুধবারের জনসভায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় তারা তারেক রহমানের বক্তব্যকে সমর্থন জানান এবং দলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News