ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:38 AM, 05 February 2026.
Digital Solutions Ltd

“বেশি অধৈর্য হলে বইসা যাবে জামায়াত” : তারেক রহমানের উপদেষ্টা

Publish : 12:38 AM, 05 February 2026.
“বেশি অধৈর্য হলে বইসা যাবে জামায়াত” : তারেক রহমানের উপদেষ্টা

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জামায়াতের আচরণ অস্বাভাবিক ও অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। তিনি সতর্ক করে বলেছেন, “অধৈর্য হলে জামায়াত ‘বইসা যাবে’।“

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইসিবি চত্বরে তারেক রহমানের পক্ষে গণসংযোগের সময় তিনি এসব মন্তব্য করেন।

জামায়াতের অস্থিরতা ও প্রতিদ্বন্দ্বিতা

আবদুস সালাম বলেন, “জামায়াতের নেতারা এখন ধৈর্য ধরে থাকতে পারছে না। এ কয়েক দিনের মধ্যে তাদের অবস্থার অবনতি হবে, তাই তারা অস্থির। যদি বেশি অধৈর্য হন, তাহলে তাদের অবস্থা আরও খারাপ হবে।”

তিনি জামায়াতকে ‘পরীক্ষিত বেঈমান’ আখ্যা দিয়ে বলেন, পাকিস্তান হওয়ার সময় তারা পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আবার বাংলাদেশ হওয়ার সময় দেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এছাড়া, তিনি বলেন, জামায়াত দেশের অর্ধেক ভোটার নারীকে ঘরের ভেতরে রাখতে চায়। নারীর সম্মান ও সমান অধিকার নিশ্চিত করতে হলে বিএনপির বিকল্প নেই।

নির্বাচন ও ভোটের প্রতি আহ্বান

আবদুস সালাম আরও বলেন, জামায়াত বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, তবে তারা এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি। তিনি নির্বাচনী দিনে ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্রের পাহারা দেওয়ারও আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করবে। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারই দেশকে সামনে এগিয়ে নিতে পারবে।”

উপস্থিতি ও সমর্থকরা

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, তাবিদ আউয়ালসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত