ছবি সংগ্রহীত
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আইন ও ন্যায়ের প্রশ্নে তিনি নিজের আত্মীয়কেও ছাড় দেবেন না। তিনি বলেন, “আমার বাবা অপরাধ করলেও ছাড় পাবে না। সর্বসাধারণের জন্য যে আইন প্রযোজ্য, আমার বাবার ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে দুইটি ইউনিয়নের সম্মিলিত শাপলা কলি প্রতীকের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, তিনি জনগণের অর্থ ও সমর্থনে রাজনীতি করবেন এবং কোনো অনৈতিক সুবিধা বা তদবির গ্রহণ করবেন না। “মানুষ আমাকে সহযোগিতা করছেন রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কেউ যদি মনে করেন অর্থ দিয়ে পরে কোনো সুবিধা নেবেন, তা ভুল ভাবছেন,” তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুবিধাবাদী একটি গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেছে। এক ভাই এক দলে, আরেক ভাই অন্য দলে; ক্ষমতায় যারা আসে তারা সুবিধা নেয়। এই সংস্কৃতি আর চলবে না, উল্লেখ করেন প্রার্থী।
হাসনাত আবদুল্লাহ বলেন, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যারা ভুল পথে আছেন, তারা সঠিক পথে ফিরলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কিন্তু অবৈধ কর্মকাণ্ড চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উন্নয়ন কাজের বিষয়ে তিনি জানান, রাস্তাঘাট সংস্কারসহ অন্যান্য কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। কে কোন দলের, সেটা বিবেচ্য নয়; যে রাস্তা জনগণের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটি আগে হবে।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের আগের দিন টাকার প্রলোভন এলে তা প্রত্যাখ্যান করুন। ঘুষের বিরুদ্ধে অবস্থান নিলে ভোটের ক্ষেত্রেও একই নীতি মানতে হবে।
সমাবেশে তিনি সমর্থকদের প্রতি আহ্বান জানান, প্রত্যেকে অন্তত ১০ জন ভোটারের কাছে তার বার্তা পৌঁছে দিতে এবং ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News