ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে ছাত্রদলের নির্বাচনী প্রচারণা
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি জেলা ছাত্রদলের সংগ্রামী সহ-সভাপতি কেশবসুমন সরকারের নেতৃত্বে এ প্রচারণা কর্মসূচি পালন করা হয়। ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ি রোড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রচারণা শেষ হয়।
প্রচারকালে ছাত্রদলের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন। এ সময় নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই।
কেশবসুমন সরকার বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো মাঠে রয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
প্রচার চলাকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
নেতাকর্মীরা বলেন, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নির্বাচিত হলে ঝালকাঠির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
প্রচার-প্রচারণায় জেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ঝালকাঠিবাসী ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও জনতার অধিকার পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News