ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:38 PM, 06 February 2026.
Digital Solutions Ltd

নির্বাচনের পর নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে ‘জীবন জাহান্নাম’ করার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

Publish : 11:38 PM, 06 February 2026.
নির্বাচনের পর নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে ‘জীবন জাহান্নাম’ করার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তারা যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচার না করে, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, বিচার না হলে ভবিষ্যৎ সরকারের জীবনকে ‘জাহান্নাম’ বানিয়ে দেওয়া হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের। এর আগে সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার অভিযোগ তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি—শরীফ ওসমান হাদিকে। এরপর আমাদের আর কোনো ভাই হারালেও ১২ তারিখে নির্বাচন হতেই হবে, নির্বাচন পেছানো যাবে না। কিন্তু নির্বাচনের পর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার বিচার না করে, তাহলে আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব।”

তিনি আরও বলেন, “আমরা হুমকি দিচ্ছি না, আমরা আমাদের ক্ষোভ জানাচ্ছি। হাদি হত্যার বিচার আমাদের অধিকার।”

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, হাদি হত্যার ঘটনায় একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চান তারা। সংগঠনটির দাবি অনুযায়ী, সরকার আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় একটি চিঠি পাঠাবে বলে আশ্বাস দিয়েছে। তবে সেই চিঠিতে কী লেখা হবে, তা প্রকাশের দাবি জানায় ইনকিলাব মঞ্চ।

এ বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ তদন্ত চাই। সরকার যে চিঠি পাঠাবে, সেটি আমাদের দেখাতে হবে। এজন্য ৮ তারিখ পর্যন্ত আমাদের নেতাকর্মীদের ধৈর্য ধরতে বলছি।”

এদিকে, শুক্রবার পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংঘর্ষের বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়। আব্দুল্লাহ আল জাবের দাবি করেন, “ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের ওপর হামলার সময় পুলিশ সদস্যরা নেমপ্লেট খুলে ফেলেছিল।”

তিনি আরও বলেন, “আজ ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই, যে আহত হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে গিয়েছিলাম।”

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, হাদি হত্যার বিচার এবং পুলিশি সহিংসতার সুষ্ঠু তদন্ত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। একই সঙ্গে তারা দেশবাসীর কাছে ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় সরকার বা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত