ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:43 AM, 07 February 2026.
Digital Solutions Ltd

দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অন্য পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর

Publish : 08:43 AM, 07 February 2026.
দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অন্য পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশকে স্বার্থন্বেষী মহলের দখল থেকে মুক্ত করতে হবে। তিনি বলেন, “আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থন্বেষী। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক বলা হয়, কিন্তু সেই ইনসাফে দুইটা পাল্লা। এক পাল্লায় গোপনে আমেরিকা, অন্য পাল্লায় গোপনে ভারত। আমরা আমেরিকার বা ভারতের ইনসাফ চাই না, আমরা চাই ইসলামের ইনসাফ।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করীম আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও প্রচলিত আইনের কারণে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। “এই আইনের কারণে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং বিদেশে বেগমপাড়া তৈরি হয়েছে। আমরা উন্নয়নের ফুলঝুরি দেখাতে পারি না, তবে ইসলামী নীতিতে সরকার পরিচালনার মাধ্যমে দেশের মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে।”

তিনি বলেন, আওয়ামী লীগ বা বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন বিরোধী দল ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষ দেশের বাইরে যেতে বাধ্য হবে না। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, “হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটা ভোট পড়ে, তাহলে ইসলামের পক্ষে একটি শক্তি বৃদ্ধি পাবে। নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দিতে বলছি।”

সভায় সভাপতিত্ব করেন মুফতি আব্দুল মালেক আনোয়ারী। আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, বাউফল উপজেলা ইসলামী আন্দোলনের আহ্বায়ক ও সদস্যসচিব আবুল হোসেন হাওলাদার এবং মাওলানা নুরুল আমিন প্রমুখ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলনের এই নির্বাচনী বক্তব্য এবং ধর্মভিত্তিক নীতি জোরদারের মাধ্যমে তারা ভোটারদের মধ্যে একটি স্বতন্ত্র রাজনৈতিক বিকল্প হিসেবে নিজের অবস্থান দৃঢ় করার চেষ্টা করছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত