ছবি সংগ্রহীত
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সম্পদের পাহারাদার হবো। সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবো না; প্রয়োজনে রিকশায় বা পায়ে হাঁটবো। প্রত্যেক সংসদ সদস্য প্রতিবছর নিজের এবং পরিবারের সকল সম্পদের হিসাব জনগণের কাছে দেবেন।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল বাড়িতে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “রাজনীতি আমাদের পেশা নয়, বরং এটি আমাদের কর্তব্য। যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে, তারা দুর্নীতি, চাঁদাবাজি ও লুণ্ঠন চালিয়ে দেশ ধ্বংস করেছে। গত ১৫ বছরে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা জনগণের। কিন্তু দেশকে বদলাতে ব্যর্থ হয়েছে অসৎ নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ময়দানে নেমেছি। দায়িত্ব পেলে দুর্নীতি ও চাঁদাবাজদের হাত বন্ধ করে দেব। ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম হবে না, ফুটপাতের হকারদের চোখের পানি ফেলতে হবে না। সাধারণ মানুষ স্বস্তিতে থাকবে।”
শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা ও বংশানুক্রমিক শাসন ব্যবস্থার সমালোচনা করে বলেন, “বংশানুক্রমিকভাবে রাজার ছেলে রাজা হবে—এই ধারণা আমরা পরিবর্তন করতে চাই। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীনরা ভোটের সময় সাধারণ মানুষের কাছে যায়, পরে মিলিয়ে পাওয়া যায় না। আমাদের লক্ষ্য দেশের সাধারণ মানুষকে অধিকার এবং স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করা।”
সভায় জেলা জামায়াতের আমির মখলিছুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত আজাদ, কাজী মহসিন আহমেদ, ড. আহমদ আব্দুল কাদেরসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শফিকুর রহমানের এ ধরনের নির্বাচনী বক্তব্য দলীয় দায়িত্ব, স্বচ্ছতা ও দুর্নীতি-বিরোধী ইমেজ গড়ার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News