ছবি সংগ্রহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ আসনে পরিচালিত একটি প্রাক-নির্বাচনী জরিপে দেখা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন। গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘সোচ্চার’ এই জরিপটি করেছে ঢাকা-১১, ১৩, ১৫ এবং ১৭ আসনে, যেখানে মোট ২২৪১ জন ভোটার অংশগ্রহণ করেছেন।
ঢাকা-১৭ আসন:
ঢাকার অন্যতম হেভিওয়েট আসন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে নির্বাচন করছেন। জরিপে দেখা গেছে, ভোটারের ৩৫% বিএনপি জোটকে পছন্দ করছেন। জেতার সম্ভাবনা অনুযায়ী, ৪৬.৪% ভোটার মনে করেন বিএনপি জোট জয়ী হবে।
ঢাকা-১৫ আসন:
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারের ৩৯.৫% জামায়াত জোটকে সমর্থন করেছেন। জেতার আশাবাদী ভোটারের সংখ্যা ৪৯.২%।
ঢাকা-১৩ আসন:
ববি হাজ্জাজ (ধানের শীষ) এবং ১১ দলীয় জোটের মামুনুল হকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। ভোটারের ৩৬.৮% বিএনপি এবং ৩৪% জামায়াত জোটের পক্ষে। জেতার সম্ভাবনা হিসেবে ভোটারের ৪২.৬% বিএনপি এবং ৩৯.৬% জামায়াত জোটকে জয়ের প্রার্থী মনে করছেন।
ঢাকা-১১ আসন:
জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জরিপ অনুযায়ী, ভোটারের ৪১.৪% জামায়াত জোটকে সমর্থন করছেন। জেতার সম্ভাবনা হিসেবে ভোটারের ৪৫.৭% জামায়াত জোট এবং ৪০.৬% বিএনপি জোটকে বিজয়ী মনে করছেন।
প্রধানমন্ত্রীর দৌড়ে আগ্রগতি:
প্রাক-নির্বাচনী জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ ৪২.১% ভোটার মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। জামায়াতের ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ৩৪.৯% ভোটার। অন্যদিকে ১৬.২% ভোটার এ বিষয়ে নিশ্চিত নন।
লিঙ্গভিত্তিক বিশ্লেষণ:
পুরুষ ভোটারের মধ্যে ৪২.৪% তারেক রহমানকে, ৩৪.৩% ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। নারী ভোটারের মধ্যে ৪১.৭% তারেক রহমান এবং ৩৫.৫% ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিয়েছেন।
সার্বিকভাবে, ঢাকা-১১, ১৩, ১৫ এবং ১৭ আসনের ভোটারদের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News