ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:12 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইলে হত্যার হুমকি, থানায় জিডি

Publish : 05:12 AM, 08 February 2026.
এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইলে হত্যার হুমকি, থানায় জিডি

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

রংপুর-৪ আসনে নির্বাচনী প্রচারণার মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আখতার হোসেন জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল করে তাকে গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি ওই রাতেই পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, প্রচারণার সময় হঠাৎ ফোন করে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়। বিষয়টি তার ব্যক্তিগত নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, “আমার প্রতিপক্ষ নানাভাবে কালোটাকা ও পেশীশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই হুমকিও সেই ষড়যন্ত্রের অংশ হতে পারে।” তিনি নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদারে প্রশাসনের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

ঘটনার পর শনিবার রাত আনুমানিক ১১টার দিকে আখতার হোসেন একটি ভিডিও বার্তায় বলেন, তার আসনসহ দেশের বিভিন্ন জায়গায় শাপলা কলি প্রতীকের নেতাকর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হচ্ছে। “প্রকাশ্যেও হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেওয়া হয়েছে,”—বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “ভয় দেখিয়ে, উড়ো কথা ছড়িয়ে কিংবা প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না।” নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছেন। “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে,”—বলেন তিনি।

উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৭ মে ডাকযোগে পাঠানো একটি চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন আখতার হোসেন। সে সময় বিষয়টি নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

রংপুর জেলার তিস্তা নদীবেষ্টিত পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে এবার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে এনসিপির আখতার হোসেন (শাপলা কলি) ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মাহবুবার রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বাসার (হরিণ)।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। দুই উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৪৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটপরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত