ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:53 PM, 08 February 2026.
Digital Solutions Ltd

সংস্কারের জন্য ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মির্জা ফখরুলের

Publish : 10:53 PM, 08 February 2026.
সংস্কারের জন্য ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মির্জা ফখরুলের

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে সংস্কারের বিকল্প নেই। যারা দেশের প্রকৃত সংস্কার ও উন্নয়ন চায়, তাদের ‘হ্যাঁ’ ভোটে সিল দিয়ে নিজের রায় জানাতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিগত দিনে খারাপ লোকেরা রাষ্ট্রকে ধ্বংস করেছে। বর্তমান সময়ে রাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব পরবর্তী সরকারের কাঁধে। এই ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে স্পষ্ট হবে কারা দেশের সংস্কার চায় এবং কারা চায় না।” তিনি ভোটারদের প্রতি স্পষ্ট বার্তা দেন—“দেশকে গড়তে চাইলে ‘হ্যাঁ’ বাক্সে সিল দিতে হবে।”

নিজের নির্বাচনি এলাকার মানুষদের উদ্দেশে ফখরুল আরও বলেন, “আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য বিশেষ কিছু কাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে প্রথমেই ৫০ লাখ মায়ের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এছাড়া কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাবেন।”

তিনি কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতিও দিয়েছেন। “বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব হবে। বিভিন্ন এনজিও থেকে নেওয়া মায়েদের ঋণও মকুব করা হবে। এছাড়া দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”

পথসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে ফখরুল বলেন, “এই দেশে ‘সংখ্যালঘু’ বলতে কিছু নেই। আমরা সবাই এই রাষ্ট্রের সমান নাগরিক। আপনারা সাহসের সঙ্গে আপনার অধিকার রক্ষা করুন। বিএনপি অতীতেও আপনার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

পথসভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই নির্বাচনি প্রচারণা বিএনপির বিকল্প উন্নয়ন ও সামাজিক ন্যায়ের বার্তা নিয়ে স্থানীয় মানুষের কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত