ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্টার :
Publish : 12:25 AM, 04 September 2025.
Digital Solutions Ltd

হিজাবকাণ্ডে ভিকারুননিসার অভিযুক্ত শিক্ষিকা সাময়িক বরখাস্ত

Publish : 12:25 AM, 04 September 2025.
হিজাবকাণ্ডে ভিকারুননিসার অভিযুক্ত শিক্ষিকা  সাময়িক বরখাস্ত

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

হিজাব পরায় শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতি শাখার সহকারী শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের প্রেক্ষিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুসারে ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা লিখিতভাবে জানাতে হবে তাকে।

ঘটনার সূত্রপাত গত ২৪ আগস্ট। অভিযোগ রয়েছে, ওইদিন ষষ্ঠ শ্রেণির ২০ থেকে ২২ জন ছাত্রী হিজাব পরে ক্লাসে গেলে শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, এসময় তিনি খারাপ ব্যবহারও করেন এবং হিজাব নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।

অভিভাবকরা অভিযোগ করেন, প্রতিদিনের মতো হিজাব পরে স্কুলে যাওয়া তাদের সন্তানরা বাসায় ফিরে জানায়, হিজাব পরার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি ‘মাদরাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে’ বলেও তাদের তিরস্কার করা হয়।

তবে অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি হিজাব পড়তে নিষেধ করিনি। আমি শুধু বলেছি সঠিকভাবে পড়তে হবে। এজন্য কয়েকজন ছাত্রীকে ১০ থেকে ১৫ মিনিট বাইরে দাঁড় করানো হয়েছিল, পরে তারা আবার ক্লাসে যোগ দিয়েছে।”

তিনি আরও দাবি করেন, “আমি জঙ্গি বলিনি। আমি শুধু বলেছি, এভাবে ওড়না পরে সাধারণত মাদরাসার মেয়েরা আসে, তারা তো মাদরাসায় পড়ে না। আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”

এদিকে, ঘটনাটি প্রকাশ পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাককে ঘিরে এ ধরনের আচরণ নিয়ে শিক্ষার্থী-অভিভাবক মহলে ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত