ছবি সংগ্রহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
সারা দেশের ৩৪৩টি পরীক্ষাকেন্দ্রে ৮৭৭টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীসহ মোট ৪ লাখ ৪৩ হাজার ৭২৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফল অনুযায়ী চলতি বছরে গড় পাশের হার দাঁড়িয়েছে ৮৭.০৪ শতাংশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল www.nu.ac.bd
এবং result.nu.ac.bd–এর মাধ্যমে শিক্ষার্থীরা দেখতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি ধরা পড়লে তা সংশোধনের পাশাপাশি প্রয়োজনে সম্পূর্ণ ফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সচেতন থাকার পাশাপাশি ফলাফল যাচাই করার পরামর্শ দিয়েছে।
শিক্ষার্থীরা তাদের রোল নম্বর ব্যবহার করে অনলাইনে ফলাফল দেখতে পারবেন। এছাড়া ফলাফলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অভিযোগ বা ত্রুটি থাকলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ে তা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News