ছবি সংগ্রহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও সাহসের প্রতীক, যিনি ক্ষমতা বা পদমর্যাদার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “অবমাননা, অবিচার, কারাবরণ এবং দীর্ঘ অসুস্থতার মধ্যেও তিনি মাথা নত করেননি। তার আপসহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের গণতন্ত্র আজ এক অভিভাবককে হারিয়েছে, যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
উপাচার্য আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ গুণে তিনি একজন দৃঢ়চেতা রাষ্ট্রনায়ক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। আজ দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। একটি প্রজন্ম তার অভিভাবক, নেতা ও অনুপ্রেরণার উৎসকে হারিয়েছে। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।”
তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার নেতৃত্ব শুধু ক্ষমতা বা পদমর্যাদার জন্য ছিল না; বরং দেশের জন্য দায়বদ্ধতার প্রতীক হিসেবে তার কর্মকাণ্ড অনুপ্রেরণাদায়ক। তিনি দেশপ্রেমের প্রকৃত অর্থ দেখিয়ে গেছেন এবং নেতৃত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এর আগে, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। দেশের রাজনৈতিক অঙ্গনে এই দুঃসংবাদে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার প্রয়াণ শুধু বিএনপির নয়, বাংলাদেশের গণতন্ত্রের জন্যও এক অপূরণীয় ক্ষতি।
দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। অনেকে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় প্রয়াত নেত্রীর সাহস, সংগ্রাম ও নেতৃত্বের প্রশংসা জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অসুস্থতার মধ্যেও অদম্য থাকার জন্য খালেদা জিয়ার জীবন অনেক প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News