ছবি সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি পেয়েছে। অর্থ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বৃদ্ধিতে প্রদান করা হবে। এই আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
রোববার (১৯ অক্টোবর) উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, ভাতা বৃদ্ধির ক্ষেত্রে ৬টি শর্ত পালন বাধ্যতামূলক:
১. পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে বাড়িভাড়া ভাতা সমন্বয় করতে হবে।
২. এমপিও নীতিমালা ও সংশোধিত প্রজ্ঞাপন অনুসারে নিয়োগ ও জনবল কাঠামো বজায় রাখতে হবে।
৩. বর্ধিত ভাতা দেয়ার সময় কোনো বকেয়া প্রাপ্য থাকবে না।
৪. সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।
৫. ভাতা সংক্রান্ত যেকোনো অনিয়মের দায় বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে বহন করতে হবে।
৬. জিও জারি করে চার কপি অর্থ বিভাগে প্রেরণ করতে হবে।
প্রসঙ্গ, বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষকরা গত ৮ দিন ধরে আন্দোলন করছেন। শনিবারও (১৮ অক্টোবর) তারা আমরণ অনশনের পাশাপাশি কালো পতাকা মিছিল করেন। রোববার দুপুরে শিক্ষক-কর্মচারীরা শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি হাতে ভুখা মিছিল করার কর্মসূচি ঘোষণা করেন।
অবশেষে শিক্ষকদের দীর্ঘ আন্দোলনের পর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News