ছবি সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের আগে হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মাহিমা আক্তারের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী পরিচয়ে একদল যুবক মাহিমাকে হেনস্তা করে। ভুক্তভোগী শিক্ষার্থী মাহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সে সময় তিনি হিজাব ও নিকাব পরিহিত অবস্থায় ক্যাম্পাসের বাইরে ছিলেন।
মাহিমা আক্তার বলেন,
“আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলাম। ওই সময় আমাকে হেনস্তা করা হয়। আমার সঙ্গে একজন আত্মীয়ও ছিলেন। হিজাব পরিহিত থাকায় আমাকে হিজাব ও মাস্ক খুলতে বলা হয়।”
পরবর্তীতে পুলিশ তাকে ওই স্থান থেকে তুলে নিয়ে যায়, পরে ছেড়ে দেয়।
শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন,
“আমার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী। তিনি বাইরে আমাদের প্যানেলের হয়ে কাজ করছিলেন। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন,
“বিষয়টি আমাদের নজরে আসার পর সমাধান করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে।”
এ ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News