ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:39 AM, 07 September 2025.
Digital Solutions Ltd

“ক্লাসরুমে ভোট চান জিএস প্রার্থী ফরহাদ”: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ”

Publish : 02:39 AM, 07 September 2025.
“ক্লাসরুমে ভোট চান জিএস প্রার্থী ফরহাদ”: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ”

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে। অভিযোগ, তিনি ক্লাসরুমে গিয়ে ভোট চান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের একটি ক্লাসরুমে যান ফরহাদ। তার সঙ্গে ছিলেন একই প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী বেলাল হোসাইন অপু। ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ফরহাদ ক্লাস চলাকালীন সেখানে উপস্থিত হয়ে ভোট চেয়েছেন।

ডাকসুর আচরণবিধি অনুযায়ী, শ্রেণিকক্ষ, পাঠকক্ষ বা পরীক্ষার হলে এমন কোনো সভা বা প্রচারণা করা যাবে না যা পাঠদান বা পরীক্ষা কার্যক্রম ব্যাহত করতে পারে। এছাড়া শ্রেণিকক্ষ ও করিডোরে মিছিলও নিষিদ্ধ।

ফরহাদ ক্লাসরুমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তার দাবি, তিনি কোনো ভোট চাওয়া বা লিফলেট বিতরণ করেননি। তিনি বলেন, “সমাজকল্যাণ ইনস্টিটিউটে ক্লাসের ফাঁকে ফাঁকে দীর্ঘ ব্রেক থাকে। শিক্ষার্থীরা তখন আড্ডা দেয়। ভেবেছিলাম ক্লাস চলছে না। ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।”

ক্লাসরুমে উপস্থিত লেকচারার রনি মৃধা জানিয়েছেন, “আমি তখন ক্লাস শুরু করিনি। ফরহাদ ক্লাস ভেবে প্রবেশ করেছেন, কেউকে ভোট চায়নি। শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়ে বেরিয়ে যান।”

এ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো লিখিত অভিযোগ পায়নি। আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রব্বানী জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ও নজরদারি জোরদার রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিষয়টি ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের মধ্যে আস্থা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত