ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:04 AM, 12 October 2025.
Digital Solutions Ltd

এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিন এখনও চূড়ান্ত হয়নি , অক্টোবরের মধ্যভাগে সম্ভাবনা

Publish : 12:04 AM, 12 October 2025.
এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিন এখনও চূড়ান্ত হয়নি , অক্টোবরের মধ্যভাগে সম্ভাবনা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, অক্টোবরের মধ্যভাগের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে। খাতা মূল্যায়নের কাজ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য জানান। তিনি বলেন, “ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে খাতা মূল্যায়ন সঠিকভাবে শেষ করার উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। সিদ্ধান্ত নিলে তা সবাইকে জানানো হবে।”

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি – ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহী ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লা ১ লাখ ১ হাজার ৭৫০, যশোর ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রাম ১ লাখ ৩৫, বরিশাল ৬১ হাজার ২৫, সিলেট ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুর ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা বেশি। ঢাকা শিক্ষা বোর্ড সূত্র আরও জানান, লিখিত পরীক্ষা কিছুদিন পিছিয়ে গেলেও তারা প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী ফল প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছেন। ফলে ১৩ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত