ছবি সংগৃহীত
দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। শিক্ষকরা তাদের বেতন-ভাতাসহ ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন।
গত রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা এবং পাঁচজনকে আটক করা হয়। প্রতিবাদস্বরূপ সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
কুষ্টিয়া, রাজবাড়ী, রংপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁদপুর ও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির খবর নিশ্চিত করা গেছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানকারী শিক্ষকরা সকাল থেকে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন,
“শিক্ষকদের ওপর এই ন্যক্কারজনক হামলা আমরা মেনে নেব না। দাবি আদায় এবং হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান আজ থেকে বন্ধ থাকবে।”
প্রত্যক্ষদর্শী ও শিক্ষকরা জানান, রোববার দুপুরে পুলিশ পদযাত্রা বাধা দেয়ার পর সংঘর্ষ শুরু হয়। এতে পিরোজপুর থেকে আসা শিক্ষক গণপতি হাওলাদার (৩২), কিশোরগঞ্জের মো. শফিকুল ইসলাম কাজল (৪০) এবং চাঁদপুরের আক্কাস আলী (৫৫) গুরুতর আহত হন। তাদের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাড়া পেয়েছেন।
শিক্ষকরা সরকারের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। দেশের শিক্ষাক্ষেত্রে এই পরিস্থিতি শিক্ষার্থীদের পড়াশোনার ওপর প্রভাব ফেলতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News