ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:06 AM, 15 October 2025.
Digital Solutions Ltd

HSC Result 2025: এইচএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ কাল, জানুন ফলাফল পাওয়ার সব উপায়

Publish : 01:06 AM, 15 October 2025.
HSC Result 2025: এইচএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ কাল, জানুন ফলাফল পাওয়ার সব উপায়

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হবে। দেশের সব সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশিত হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, প্রকাশিত ফলাফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে।

ওয়েবসাইটের মাধ্যমে:

www.educationboardresults.gov.bd

 ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে।

শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকে:

সংশ্লিষ্ট স্কুল, কলেজ বা কেন্দ্র থেকেও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

এসএমএস পদ্ধতিতে:

নির্ধারিত শর্ট কোড 16222-এ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও বছর লিখে এসএমএস পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে।

ফলাফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বোর্ড সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

ফলাফল প্রকাশের পর, পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd

 মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বোর্ড বা অফিসে আবেদন গ্রহণ করা হবে না।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২,৫১,১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ছাত্র ৬,১৮,০১৫ এবং ছাত্রী ৬,৩৩,০৯৬। সারা দেশে ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখের বেশি শিক্ষার্থী।

শিক্ষা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত