ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:20 PM, 24 January 2026.
Digital Solutions Ltd

“এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে”: প্রধান উপদেষ্টা

Publish : 11:20 PM, 24 January 2026.
“এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে”: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিভিন্ন বিশেষ সহকারী ও মন্ত্রিপরিষদ সচিব। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, র‍্যাব ও আনসার-ভিডিপি প্রধানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন কমিশনকে সহায়তা করাই আমাদের মূল দায়িত্ব। এটি জাতির জন্য বড় এক চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা, যা ভবিষ্যতের জন্য আদর্শ হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের প্রতিটি কেন্দ্রে কোনো ঘাটতি যেন না থাকে, বডি ও সিসি ক্যামেরা ব্যবহারসহ কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে। দায়িত্ব পালন ও বাহিনীর সমন্বয়ে কোনো ফাঁকফোকর থাকবে না।”

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে এবং প্রিজাইডিং অফিসারের সুরক্ষা নিশ্চিত করতে ভোটকেন্দ্রের ভেতরে অবস্থান করবে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি জানান, আগামী পাঁচ দিনের মধ্যে বডি ক্যামেরা মাঠে পৌঁছে যাবে। প্রয়োজনীয় ক্ষেত্রে ড্রোনের ব্যবহারও নিশ্চিত করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “দেশি-বিদেশি সাংবাদিকরা নির্বাচনে ব্যাপক মনোযোগ রাখছেন। পর্যবেক্ষক দলও নির্বাচনের প্রতি আগ্রহী। আমাদের সকলকেই সুপার সিরিয়াস থাকতে হবে। নির্বাচনে ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে। নির্বাচনী পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন তিনশ জন পর্যবেক্ষক পাঠাবে বলে আশা করা যাচ্ছে।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেছিলেন, নির্বাচনের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি দায়িত্বপ্রাপ্ত সহকারী বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ও ইন্টারনেট সেবা নিরবিচ্ছিন্ন রাখা হবে।

সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশব্যাপী অস্ত্র ও গোলাবারু লুট হওয়ার ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের সময় জনমনে স্বস্তি নিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে।

প্রধান উপদেষ্টা জানান, “বডি ক্যামেরা ব্যবহার এবং সপ্তাহে নিয়মিত বৈঠক নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। প্রয়োজন হলে আরও কম ব্যবধানে বৈঠক অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে পরীক্ষা শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি হবে চূড়ান্ত। নির্বাচনের সাফল্য জাতির জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হবে।”

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত