ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:29 AM, 09 February 2026.
Digital Solutions Ltd

নির্বাচন স্থগিতের খবর ‘অপপ্রচার’ বলে জানিয়েছে: ইসি

Publish : 09:29 AM, 09 February 2026.
নির্বাচন স্থগিতের খবর ‘অপপ্রচার’ বলে জানিয়েছে: ইসি

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের স্থগিতের খবরকে ‘অপপ্রচার’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন নিশ্চিত করেছে, পূর্বনির্ধারিত সময়মতো ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অসাধু চক্র আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট ও গণভোট নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

ইসি আরও জানিয়েছে, নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে যারা ভুয়া তথ্য প্রচার করছে, তাদের কথায় কান না দেওয়ার জন্য সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কমিশন জানায়, নির্বাচনের সকল প্রস্তুতি এখন শেষ পর্যায়ে এবং ১২ ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ভোটের আগে এমন অপপ্রচার জনমনে অস্থিরতা তৈরি করার চেষ্টা, যা প্রতিহত করতে নির্বাচন কমিশনের স্পষ্ট অবস্থান জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশন সাধারণ জনগণকে আশ্বস্ত করেছে যে, নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত