ছবি সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের যানবাহনে যাত্রী সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থী ও নির্বাচনি এজেন্টরা ব্যক্তিগত গাড়িতে চালক এবং নিরাপত্তার গানম্যানসহ সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন।
ইসি জানায়, প্রার্থী ও নির্বাচনি এজেন্টরা একটি করে ছোট আকৃতির গাড়ি যেমন জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিক্সা ব্যবহার করতে পারবেন। প্রতিটি গাড়িতে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ পাঁচজন থাকা যাবে। প্রার্থীর নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যান থাকলে তাকে এ পাঁচজনের মধ্যে গণ্য করা হবে।
যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুইটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুইজন অবস্থান করতে পারবেন।
নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও নির্বাচনি এজেন্টরা নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন।
ইসি নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ব্যতীত অন্যদের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। সেই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার যানবাহনে প্রদর্শন করতে হবে। এছাড়া প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবেন না।
বিশ্লেষকরা মনে করছেন, এই নির্দেশনা ভোটের দিন আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। এতে ভোটারদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News