ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:12 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

শিশু নির্যাতনের অভিযোগে শারমিন একাডেমি বন্ধ, কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে

Publish : 05:12 AM, 08 February 2026.
শিশু নির্যাতনের অভিযোগে শারমিন একাডেমি বন্ধ, কর্তৃপক্ষ গা ঢাকা দিয়েছে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর নয়াপল্টন এলাকায় শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে শারমিন একাডেমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্কুলটির কর্তৃপক্ষ গা ঢাকা দিয়ে সব কার্যক্রম বন্ধ রেখেছে।

পুলিশি তদন্ত শুরু হওয়ার পর থেকে স্কুল প্রাঙ্গণ ফাঁকা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেখা যায়, স্কুলে নেই শিক্ষার্থী বা শিক্ষক। শুধু মাঝে মাঝে কৌতূহলী পথচারী ও অভিভাবক তালাবদ্ধ স্কুলে উঁকি মারছেন।

স্কুলের কেয়ারটেকার কামরুল হক জানিয়েছেন, গতকাল পর্যন্ত স্কুল খোলা থাকলেও আজ সকাল থেকে কেউ উপস্থিত হয়নি। তিনি স্পষ্ট তথ্য দিতে পারেননি কেন হঠাৎ স্কুল বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে বুধবার বিকেল থেকে। ভিডিও ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুলের একটি অফিস কক্ষে এক ব্যক্তি শিশুটিকে নির্মমভাবে মারধর করছেন, আর পাশে একজন নারী শিশুটির হাত ধরে বসে আছেন। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, ভিডিও পর্যালোচনার পর নিশ্চিত করা হয়েছে, এটি শারমিন একাডেমিতে ঘটেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, “ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। যাচাই-বাছাই শেষে আমরা নিশ্চিত হয়েছি এটি শারমিন একাডেমির ঘটনা। নির্যাতনের সঙ্গে জড়িতদের থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে, তবে তারা সময়ক্ষেপণ করছে।”

ওসি আরও জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে স্কুলের পরিচালক শারমিন আক্তারসহ সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষককে শনাক্ত করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। বিশেষত, শিশুদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নৈতিক দায়িত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে তারা মনে করছেন।

শারমিন একাডেমির এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের নিরাপত্তা ও সংরক্ষণের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা আবারও সামনে এনেছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত