ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামের এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে বুধবার (২৮ জানুয়ারি) সকালে।
স্থানীয় পুলিশ জানায়, ফাঁড়ির ওয়াশরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। দুপুর দেড়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শফিকুল ইসলাম ২০০৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মৌটুপী গ্রামে। মৃতের চাচাতো ভাই পারভেজ মল্লিক জানান, শফিকুল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন।
মৃত্যুর আগের রাতে রাত ৩টা ২৫ মিনিটে তিনি বড় মেয়েকে একটি খুদে বার্তা পাঠান। সেখানে তিনি লিখেন, “আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রাখিও।” পরবর্তীতে মেয়ে বারবার ফোন দিলেও তিনি আর উত্তর দেননি।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইনে জানাজা শেষে মরদেহ গ্রামে নেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, শফিকুলের মৃত্যু মানসিক সমস্যা ও হতাশার ফল হতে পারে। তিনি বেশ কিছুদিন ধরে ঘুমের সমস্যা এবং মানসিক অবসাদের কথা বলতেন।
এই শোকজনক ঘটনায় সহকর্মী ও সমাজের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News