ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:12 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

আমির হোসেন আমুর নামে ব্যাংক থাকা টাকার পরিমাণ প্রকাশ

Publish : 05:12 AM, 08 February 2026.
আমির হোসেন আমুর নামে ব্যাংক থাকা  টাকার পরিমাণ প্রকাশ

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ। সোমবার (২ ফেব্রুয়ারি) আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী আমুর নামে ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আমির হোসেন আমু ও তার স্বার্থসংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, দেশি-বিদেশি মুদ্রা পাচার ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর বিভিন্ন ধারায় অপরাধ সংঘটন করেছেন। প্রাথমিক অনুসন্ধানে তার নামে মোট আটটি ব্যাংক হিসাব খোলা পাওয়া গেছে। হিসাব বিবরণী পর্যালোচনা করলে দেখা যায়, বর্তমানে ওই আটটি ব্যাংকে সর্বমোট ৭ কোটি ৫১ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা স্থিতি রয়েছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তির হিসাবগুলোতে দেশি-বিদেশি মুদ্রা পাচার বা হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে এবং অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করার উদ্দেশ্যে এসব লেনদেন পরিচালিত হয়েছে।

আদালত নির্দেশ দিয়েছেন, অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এসব ব্যাংক হিসাব ফ্রিজ রাখা হবে, যাতে ন্যায়বিচার নিশ্চিত করা যায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ তদন্তের স্বচ্ছতা ও অর্থের উৎস যাচাই নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক অনুসন্ধান শেষে তদন্ত কর্মকর্তা আরও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন, যাতে অপরাধী ও সহযোগীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।

এ ঘটনার পর প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সম্পদের হিসাব-নিকাশে সরকারি নজরদারি আরও জোরদার হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, যথাযথ প্রমাণ সংগ্রহের মাধ্যমে দ্রুত কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত