ছবি সংগ্রহীত
নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সম্মানী ভাতার প্রলোভন দেখিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে।
সম্প্রতি ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারকরা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ফোন করে সম্মানী দেওয়ার প্রলোভন দেখাচ্ছে এবং বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। এই চক্র মূলত ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করছে।
ইসি জানিয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী দেওয়া হবে। এজন্য কোনো ব্যক্তি বা আলাদা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যেন এই প্রতারক চক্রের কোনো প্রলোভন বা ফোনকলে সাড়া না দেন। সরকারি পেমেন্ট প্রক্রিয়ার জন্য কোনো ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং তথ্য বা পিন নম্বর চাওয়ার সুযোগ নেই।
ইসি সতর্ক করেছে, যদি কেউ তাদের পরিচয় দিয়ে তথ্য চায়, তবে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের বলা হয়েছে, সন্দেহজনক ফোন, মেসেজ বা কোনো অনাকাঙ্ক্ষিত প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
নির্বাচন কমিশন আশা করছে, এ ধরনের সতর্কবার্তার মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরাপদ রাখা সম্ভব হবে এবং কোনো প্রতারণামূলক কর্মকাণ্ড ভোটার ও কর্মকর্তাদের উপর প্রভাব ফেলবে না।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News